Skip to main content

Posts

Showing posts from March, 2020

ছদ্মবেশী গাধা

অতি সহজে শিকার ধরার জন্য একদা একটি দুষ্টু নেকড়ে ফন্দী আটলো। একটা ভেড়াকে মেরে ফেলার পর নেকড়েটা তার চামড়া কেটে নিজের গায়ের উপর চাপিয়ে নিল। গায়ে ভেড়ার চামড়া চাপিয়ে সে ভেড়ার পালের সাথে মিশে গেল। ভেড়ার পালের রাখাল সেটা টেরই পেল না। নেকড়ে তো মহাখুশী। তবে রাখাল থাকায় সাথে সাথে নেকড়েটা ভেড়াদের উপর আক্রমণ করতে পারছিল না। নেকড়ে ভাবল, রাতের বেলা তো রাখাল থাকবে না, তখন সে ইচ্ছেমত ভেড়ার মাংস খাবে। এদিকে সন্ধ্যায় রাখাল ভেড়াদের সাথে সাথে ছদ্মবেশী নেকড়েটাকেও খোঁয়াড়ে ভরে দিল। নেকড়ে চোখ বড় বড় করে পালের সেরা ভেড়াটাকে খুঁজতে লাগল। তার মাংস দিয়েই নেকড়েটা পেট ভর্তি করতে চায়। কিন্তু নেকড়ের মনোবাসনা পূর্ণ হলো না। একটু পরেই রাখাল চিন্তা করল, সে রাতে ভেড়ার মাংস খাবে। কিন্তু ভেড়ার বদলে সে ছদ্মবেশী নেকড়েকেই জবাই করে ফেলল। এভাবেই ছদ্মবেশী নেকড়ের জীবনাবসান হলো। শিক্ষা: অপরের ক্ষতি করতে চায় যে জন, নিজের ক্ষতি ডাকে সেই জন।

বোকা শিয়াল

একদিন একটি গাধা একটি কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় সে কুয়ার ভেতর একটি শব্দ শুনতে পেল। সে কুয়ার ভেতর তাকাতেই সে দেখল একটি শিয়াল কুয়ার ভেতরে পড়ে গেছে । শিয়াল গাধাকে বলল, ‘আমাকে বাঁচাও। আমি কুয়ার ভেতর পড়ে গেছি।’ তখন গাধা বলল, ‘আমি তোমাকে কি করে উপরে তুলে আনবো?’ তখন শিয়াল বলল, ‘তুমিও নিচে নামো। আমি তোমার ঘাড়ে পা দিয়ে উপরে উঠি।’ তখন গাধাটি শিয়ালের মিষ্টি কথায় ভুলে কুয়ায় নামল। শিয়াল গাধার ঘাড়ে পা দিয়ে উপরে উঠে এলো। তারপর গাধা বলল, ‘আমায় এখন উপরে তোলো।’ তখন শিয়াল বলল, ‘তোমাকে বাঁচাতে গেলে আমি আবার বিপদে পড়ব, তোমাকে বাঁচাতে আমার বয়েই গেছে।’ একথা বলেই শিয়াল গাধাকে রেখে চলে গেল। গাধা মহাবিপদে কুয়ার ভেতরে ছটফট করতে লাগল আর নিজের বোকামির জন্য নিজেকে দোষারোপ করতে লাগল। নীতিকথা: পরিস্থিতি না ভেবে কাউকে সাহায্য করা উচিত নয়।

শিকারি ও বুদ্ধিমান পাখি

একবার এক শিকারি ছোট্ট একটি পাখি ধরে ফেলল। পাখিটি খুব বুদ্ধিমান ছিল। পাখিটি শিকারির খুব প্রশংসা করতে লাগল যে, তুমি এতবড় শিকারি! জীবনে অনেক বাঘ মেরেছ, অনেক ভাল্লুক মেরেছ, এই করেছ, সেই করেছ। আমি একটা ছোট্ট পাখি, আমার ওজন ১০০ গ্রামও না, আমাকে খেয়ে তুমি কী করবে? আমাকে খেলে তো তোমার পেটের একটা কোনাও ভরবে না। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও। তোমাকে এমন তিনটি মূল্যবান বাণী শোনাব যা তোমার সারাজীবন কাজে লাগবে। এমনভাবে সে কথাবার্তা বলছিল যে শিকারির মন গলে গেল। কারণ তেল পেতে সবাই পছন্দ করে। আরেকজনকে গলানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে তেল। সে ভেবে দেখল, ঠিকই তো। এত ছোট পাখি খেয়ে কোনো লাভ নেই। তার চেয়ে শুনি, পাখিটা কী বলতে চায়। হয়তো এতে আমার লাভ বেশি হবে। শিকারি রাজি হওয়ায় পাখিটি বলল, আমি প্রথম বাক্যটি বলব তোমার হাতের ওপর বসে, দ্বিতীয় বাক্যটি বলব এই গাছের ডালে বসে, তৃতীয় বাক্যটি বলবো গাছের মগডালে বসে। শিকারি বললো, ঠিক আছে। পাখি বলল, ‘কখনো অলীক কল্পনা কর না, যা অবাস্তব সেটা কখনো বিশ্বাস কর না’। শিকারি বলল, খুব ঠিক কথা। সত্যিই তাই। কখনো অবাস্তব কথায় বিশ্বাস করতে নেই। পাখি বলল, এবার আমাকে গাছের ডালে যেত...