#Informative 🏹শূর্পণখা- খর, দূষণ ও ১৪, ০০০ রাক্ষস: বিতর্কিত দৃশ্য🏹 এই দৃশ্যটি হচ্ছে খর, ত্রিশুর, দূষণ সহ চৌদ্দ হাজার রাক্ষস যখন শূর্পণখার কথায় রাম- লক্ষণ-কে আক্রমণ করে এবং তাদের মধ্যে দন্ডকারণ্যে যুদ্ধ হয়। এই দৃশ্যটা আদিপুরুষের টিজারেও ছিল, খুব ট্রোলও হয়েছিল, অনেকেই বলেছিলেন ওগুলো কি চামচিকে নাকি অন্যকিছু! ব্যাপার হচ্ছে ঘটনাগুলো বাল্মীকি রামায়ণেই ছিল, তবে হ্যাঁ, VFX-এর কাজ যে জঘন্যতম ছিল সেটা মানতেই হবে। আর, শূর্পণখার কথা যখন উঠলোই তখন বিস্তারেই বলি- ভাগবতে এক কুব্জাকে পাওয়া যায়। এ কুব্জা অবশ্য কৈকেয়ীর দাসী ‘কুজা মন্থরা নন, ইনি রামায়ণে রাবণের বোন। বস্তুত কুব্জা ছিলেন দ্বাপর যুগের নারী। কাহিনি বলছে– শ্রীকৃষ্ণ যখন জগৎ উদ্ধারের জন্য জন্মগ্রহণ করেন, তখন কুব্জাও মথুরা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। বয়সকালে কুব্জা ছিলেন সৈরিষ্ক্রী বা দাসী। ইনি রাজা কংসের সারা শরীরে গন্ধদ্রব্য মাখিয়ে দেওয়ার কাজে নিযুক্ত ছিলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে কুজা ছিলেন খুবই কুরূপা এক নারী। কৃষ্ণ যখন মথুরায় কংস বধের জন্য আসেন, তখন তাঁর সঙ্গে কুজার দেখা হয়। একদিন এক শুভক্ষণে হাজার হাজার নারীদের মাঝখানে দাঁড়িয়...