- উঠে আসুন অনেক সিট খালি আছে।
- ভারা কত?
- আপনি যা দেবেন। তারাতারি উঠে আসুন তাছাড়া এই লাইনে অন্য কোনো বাস পাবেন না।
লোকটি কন্ডাক্টরের কথা মত উঠে পড়ল। বাসে পাঁচ-ছয় জন বাস যাত্রী ছিল। এবং তারা ঘুমিয়ে আছে মনে হল। লোকটি সবার সাথে কথা বলতে খুব ভালোবাসতো। তাই কারোর সাথে না কথা বলতে পারায় খুব অস্বস্তি বোধ করছিল। না পেরে সে বাস কন্ডাক্টরের সাথে গল্প জুড়ে দিলো। লোকটি বাস কন্ডাক্টরকে বলল, "আমি তিন বছর ধরে এই পথ দিয়ে যাতায়াত করছি, তবে কোন দিন এই পথ দিয়ে গাড়ি-ঘোড়া যেতে দেখলাম না।
- না না মশাই। আমরা তো দশ বছর ধরে এই লাইনে বাস চালাচ্ছি।
- ও ।
এদিকে জানালা দিয়ে লক্ষ্য করল বাসটি অন্য দিকে যাচ্ছে। লোকটি কন্ডাক্টরকে জানান এটা ভূল রাস্তার যাচ্ছে।
- না না এটা সর্ট কার্ট রাস্তা। এই রাস্তা দিয়ে গেলে তারাতারি পৌঁছনো যাবে। আপনি নিশ্চিন্তে বসে থাকুন।
এবং পাসের বাসযাত্রীর গাথেকে রক্তের দাগ লোকটির জামায় লাগলো। এবং সে পাসের বাসযাত্রীর দিকে তাকালো এবং দেখলো তার সারা দেহ রক্তাক্ত। এবং বাকি বাসযাত্রীদের ও একই অবস্থা।
এতক্ষণ ধরে বাসযাত্রীরা ঘুমিয়ে ছিল ভাবছিল আসলে তারা ঘুমিয়ে ছিলনা, বরং তাদের হত্যা করা হয়েছে।
সে ভয়তে চেঁচিয়ে বলে উঠল, "বাস থামান আমি নামাবো। "
- না মশাই এখন নামা যাবে না। আপনি বসুন আপনাকে ঠিক বসিরহাটে নামিয়ে দেব। এতো অস্থির হবেন না, বসুন।
লোকটি দৌড়ে চলন্ত বাস থেকেই লাফ দিল। রাস্তার এক কোণায় গিয়ে পড়ল। এবং তার গা হাত পা ছলে গেল। সেই মূহূর্তেই দৌড়তে লাগল যেদিক দিয়ে এসেছিল। এবং দৌড়তে দৌড়তে পিছনদিকে লক্ষ্য করল বাসটি না থেমেই সেই পথ দিয়ে চলে যাচ্ছে। এবং রাস্তাটা ছিল ঘন অন্ধকার ও নির্জন। কিছুক্ষণ দৌড়ানোর পর লক্ষ্য করল সামনে একটা চায়ের দোকান এখনো খোলা আছে। সে তারাতারি করে ওখানে গেল, দেখল কয়েক জন ভদ্রলোক চা খেতে খেতে আড্ডা দিচ্ছে। এবং তারা লোকটিকে দেখে জিজ্ঞেস করলো তার এমন অবস্থা কেন?
তার উত্তরে সে সব ঘটনাটি বলল।
চায়ের দোকানদার লোকটিকে বলল, "আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব বলছেন?
- কেন?
- এই রাস্তা দিয়ে কোন গাড়ি যায় না আর আপনি বলছেন আপনি একটু আগে বাসে ছিলেন।
- আমি সত্যি কথাই বলছি। আমি এতক্ষন বাসে ছিলাম, এবং বাসের কন্ডাক্টর বলল তারা দশ বছর ধরে এই লাইনে বাস চালাচ্ছে।
- আপনি হয়তো এখান কার ঘটনা টি জানেন না।
- কি ঘটনা?
- আজ থেকে দশবছর আগে রাতের অন্ধকারের কারণে বাস এক্সিডেন্ট হয়। বাস যাত্রী সহ সবাই মারা যায়। সবাই বলে রোজ রাতে তাদের আত্মা এখনো এখানে ঘুরে বেড়ায়। এবং সেই এক্সিডেন্ট করা বাসটিও চলতে শুরু করে।
এদিকে লোকটি গা কাঁপতে শুরু করলো ভয়তে। এবং বলল, তাহলে এখন কি করবো?
- আপনি বরং আজ আমার বাড়িতে থেকে যান। কাল সকালে বাড়ি যাবেন!
- হ্যাঁ হ্যাঁ সৈই ভালো। দোকানদার তাকে চা দিল।
লোকটি চা খেতে খেতে দোকান থেকে বেরিয়ে সামনে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর লক্ষ্য করল এক ভদ্রমহিলা তার কাছে আসছে। এসে বলল, আমি খুব খুদার্থ দয়া করে খাবার দেবেন?
- হ্যাঁ চলুন পাশের চায়ের দোকান থেকে কিছু কিনে দিচ্ছি।
- কই দোকান আমি তো দেখতে পাচ্ছি না
সে পিছন দিকে তাকালো এবং দেখলো সত্যি ই পিছনদিকে কোন দোকান ছিল না। আবার যখন সামনে তাকালো সেই ভদ্রমহিলাটি ছিল না
Comments
Post a Comment