হঠাৎ কোন এক দিনের শুরুতে মোবাইলে একটি মেসেজ এসেছিল। আমি তারাতারি মেসেজটি খুললাম। লেখা ছিল আজ সরকারি নির্দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।
মেসেজটি আসার পর খুব রাগ হল । তারাতারি চোখ মুখ ধুয়ে পড়তে গেলাম । সেখানে সবাই বলাবলি করছিল পাশের গ্রামের দাঙ্গা, মারামারি হচ্ছে তাই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। পরাশুনা শেষ হয়ে গেল। আমি বাড়ি আসলাম। বসে রয়েছি কিছুই করতে ভালো লাগছে না।
এদিকে মা আমাকে কাচা জামা-কাপড় গুলো ছাদে মেলে দিয়ে আসতে বলল। আমি গেলাম এবং যেতে যেতে ভাবছিলাম এই সময়টা আমি পাবজি খেলতাম। কি আর করা যাবে ইন্টারনেট তো বন্ধ। আর কোন অফলাইন গেমস ডাউনলোড করা নেই যে ওগুলো খেলবো।
(ছাদে জামা-কাপড় মেলতে গিয়ে)
মেঘলা আকাশ মাঝে মাঝে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। এক প্রজাতি যেন আমার দেখে ভিন্ন ভিন্ন অঙ্গি-ভঙ্গি -তে উড়ছে। আমি প্রজাপতির পিছু নিতে শুরু করলাম। কিছুক্ষণ পর প্রজাপতিটা আমার হারিয়ে যাওয়া ফুটবলের উপরে বসলো, যেটি ছিল ছাদের অপরিচ্ছন্ন কোনায়। আমার দশ বছরের জন্মদিনে বাবা আমাকে এই ফুটবলটি কিনে দিয়েছিল। তখন প্রতিদিন ওই বল দিয়ে মাঠে খেলতে যেতাম। কিছু দিন পর বলটি হরিয়ে যায়। অনেক খুঁজেছিলাম পাইনি। অবাক করা বিষয় আমার বয়স ১৬ আর এত বছর ধরে বলটি আমার বাড়ির ছাদে আছে আর আমিই যানিনা। আর বাড়ির কারোর বলটি নজরে পড়ল না ।
দুপুরে খাবার টেবিলে সবাই একসাথে বসলাম। আমি বাবাকে সুখবরটি দিলাম যে আমার হারিয়ে যাওয়া ফুটবলটি খুঁজে পেয়েছি। এবং বাবা ও অন্যরা শুনে খুব খুশি হল। এই ভাবে কিছুক্ষণ সপরিবারে আড্ডা, গল্পের আসর পড়ে যায়। অন্যান্য দিনগুলো এমনটি হতনা করন এইসময় আমি মোবাইল খোঁচাতে ব্যস্ত থাকতাম।
To be continued..
Comments
Post a Comment